Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: প্রথম পাতা ::
মঙ্গলবার | ৭ সেপ্টেম্বর ২০১০ | ২৩ ভাদ্র ১৪১৭ | ২৭ রমজান ১৪৩১
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
প্রথম পাতা
প্রথম পাতা -এর আর্কাইভ
ঈদ কেনাকাটায় রেকর্ড
ঈদে চাই নতুন পোশাক। তাই এ বাজার-সে বাজার ঘুরে সাধ ও সাধ্যের যাচাই চলছে। রাজধানীর একটি অভিজাত বিপণি বিতানে পছন্দের পোশাক কিনতে তরুণীদের ভিড় সমকাল
আইরীন নিয়াজী মান্না
বছরের সর্ববৃহৎ উৎসব ঈদে সবাই কেনাকাটা করেন। দরিদ্র থেকে বিত্তবান পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষের কাছে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে নানা আঙ্গিকে। ফুটপাত থেকে ঝলমলে বিশাল শপিং মলে সর্বত্র ভিড় করেন সঙ্গতি অনুযায়ী সমাজের নানা শ্রেণীপেশার মানুষ। তাই ঈদের কেনাকাটায় প্রতিবছরই লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকার। তবে এবারের ঈদের কেনাকাটা অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে বলে বিক্রেতা এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা মনে করছেন। তাদের.....বিস্তারিত
কাঠ পাচারে ঘুষ বাণিজ্য
মাসুদ নাসির, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
আসন্ন ঈদ খরচ জোগাতে বন কর্মকর্তাদের ম্যানেজ করে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রতি রাতে অবৈধভাবে পাচার হচ্ছে কোটি টাকার চোরাই কাঠ। প্রতিদিন সকাল-সন্ধ্যাসহ সারা রাত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ ট্রাক কাঠ ঢাকায় সরাসরি পাচার করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন বিভাগের ৪টি চেক স্টেশনেই প্রতি রাতে ঘুষ-বাণিজ্য হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। ঈদ সামনে রেখে চলছে এ কাঠ পাচার বাণিজ্য। তবে মহাসড়কের ওপর স্থাপিত সোনারগাঁ স্টেশনের এক বন কর্মকর্তা অভিযোগ করেছেন, প্রতিটি স্টেশন থেকে বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ-বাণিজ্যের একটি.....বিস্তারিত
 
সরকারি ভবন নির্মাণে দুর্নীতি
ডিসিসির ভবন নির্মিত হচ্ছে বেসরকারি কোম্পানি সানমুনস্টার গ্রুপের নামে সমকাল
হকিকত জাহান হকি
রাজধানীর দিলকুশায় সরকারি একটি ভবন নির্মাণে বড় ধরনের জালিয়াতি ও দুর্নীতির ঘটনা ঘটেছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে বিসিআইসি ভবনের সামনে বঙ্গভবন ঘেঁষে দুই বিঘা জমিতে ২৪ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনের দুটি বেজমেন্ট ফ্লোরসহ মোট চারটি ফ্লোর নির্মাণে ব্যয় নির্ধারণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডিং করপোরেশনকে ১১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭৭৭ টাকার কার্যাদেশ দেওয়া হয়। অথচ নির্মাতা প্রতিষ্ঠানটি উপরিভাগের দুটি ফ্লোর নির্মাণ.....বিস্তারিত
চেকপোস্টের দায়িত্বে এক পিয়ন!
অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
বদরুদ্দোজা সুমন/আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ
অ্যানথ্রাক্স রোগ শনাক্তকরণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ প্রাণিসম্পদ
দফতরের
চেকপোস্টটি
নামেই আছে। হাঁকডাক করে ঘোষণা দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ থেকে স্থানীয় প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে চেকপোস্টটি গত ৩১ আগস্ট চালু করা হলেও বেশিরভাগ সময় ভেটেরিনারি সার্জনরা অনুপস্থিত থাকছেন। শুধু পিয়ন ও কম্পাউন্ডার দিয়ে চলে পরীক্ষার কাজ। থার্মোমিটার দিয়ে শুধু জ্বর দেখে পার করে দেওয়া হচ্ছে.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd