Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: শেষের পাতা ::
ঢাকা | ০৪ জুলাই ২০০৯
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
শেষের পাতা
শেষের পাতা -এর আর্কাইভ
চতুর্থ শ্রেণীর পদে নতুন নিয়োগ স্থগিত
কিসমত খোন্দকার : এখন থেকে সরকারি অফিসের চতুর্থ শ্রেণীর পদ শূন্য হলে সে পদে নতুন নিয়োগ দেওয়া হবে না। একই সঙ্গে সরকারের ব্যয় কমাতে সরকারি কর্মচারীদের টেলিফোন বিল, গাড়িতে জ্বালানি ব্যবহার, আপ্যায়ন ব্যয়, বিদ্যুৎ সাশ্রয়, ভিআইপিদের আগমন উপলক্ষে কোনো তোরণ তৈরি বন্ধ ও বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি কর্মচারীদের বদলিতে অর্থ ব্যয় হয় বলে ঘন ঘন বদলি.....বিস্তারিত
বাঘ কেন লোকালয়ে
পড়ে আছে নিথর দেহ। সুন্দরবনের সীমা ছাড়িয়ে গত বৃহস্পতিবার ওরা ঢুকে পড়েছিল লোকালয়ে। এরপর আতঙ্কিত গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বাঘ দুটিকে । সমকাল
মামুন রেজা, খুলনা ব্যুরো : সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বারবার হানা দিচ্ছে বাঘ। মারা পড়ছে গবাদি পশু। হতাহত হচ্ছে মানুষ। পাশাপাশি হানাদার বাঘকে পিটিয়ে মারার প্রবণতাও বাড়ছে গ্রামবাসীর মধ্যে। সর্বশেষ বৃহস্পতিবার বাগেরহাট ও সাতক্ষীরায় দুটি বাঘ পিটিয়ে মেরেছে স্থানীয়রা।
কেন বাঘ বারবার লোকালয়ে হানা দিচ্ছে_ এখন সেই প্রশ্ন উঠেছে। বনবিভাগ ও স্থানীয়দের মতে এর কয়েকটি কারণ রয়েছে। যেমন বনভূমিতে মানুষের উৎপাত বাড়ছে। বন উজাড় হচ্ছে। বসবাসের স্থান বিপন্ন হওয়ার.....বিস্তারিত
 
বিশ্বমন্দার ধাক্কা
মালয়েশিয়া গিয়ে ভ্যানচালক মোমেনের স্বপ্ন চুরমার
এএফপি : দুই বছর আগে দিনবদলের স্বপ্ন বুকে নিয়ে বসতভিটা, ঘটিবাটি সবকিছু বেচে মালয়েশিয়ায় এসেছিলেন বাংলাদেশের ভ্যানচালক মোমেন ভূঁইয়া। কিন্তু সে স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এটা শুধু তার একার দুঃস্বপ্ন নয় সেসব অভিবাসী বাংলাদেশি শ্রমিকের, যারা তার মতোই একটু ভালো করে বাঁচার আশায় বউয়ের হাতের বালা, কানের মাকড়ি, বসতভিটা বিক্রি করে অথবা চড়া সুদে ঋণ নিয়ে মালয়শিয়ায় এসেছিলেন।
'ভেবেছিলাম এখানে এসে ভালোই কামাই-রোজগার করতে পারব এবং দেশে ফিরে প্রেমিকাকে বিয়ে করতে পারব; কিন্তু এখন ম্লান ও ধূসর হয়ে গেছে আমার সেই স্বপ্ন'_ বেদনাজড়িত কণ্ঠে কথাগুলো.....বিস্তারিত
জিয়ার সমাধিতে ছাত্রদলের নতুন কমিটি বিরোধীদের গণপদত্যাগের হুমকি
ছাত্রদলের নতুন কমিটি গতকাল ফুল দেয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে; কমিটি থেকে ছাত্রত্বহীনদের বাদ দেওয়ার দাবিতে পল্টন কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ কর্মীদের মিছিল । সমকাল
সমকাল প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে গতকাল শুক্রবারও দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিটের বিক্ষুব্ধ নেতারা বিক্ষোভ করেছে। ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন না করায় আগামী ৭ দিনের মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। তা না হলে গণপদত্যাগের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলে হুমকি দিয়েছেন তারা। ছাত্রনেতাদের দাবি, জামায়াত এবং জঙ্গি মদদদাতাদের সঙ্গে সংশ্লিষ্ট অছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
এদিকে নবগঠিত কমিটির.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd