Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: খবর ::
ঢাকা | ০৪ জুলাই ২০০৯
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
খবর
খবর-এর আর্কাইভ
ক্ষমতার পালাবদলে রামেক এখন স্বাচিপ নেতাদের
রাজশাহী ব্যুরো : মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্তৃত্ব নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। অভিযোগ রয়েছে, অতীতে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) নেতাদের মতোই ক্ষমতার দাপট দেখাচ্ছেন স্বাচিপের বেশ কয়েকজন নেতা। টেন্ডার আর বদলি নিয়ে চলছে নৈরাজ্য।
রামেক হাসপাতালে চলমান পরিস্থিতির মধ্যে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। হাসপাতালের এক চিকিৎসক সমকালকে বলেন, 'মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বাচিপ নেতারা নিজেদের পক্ষের লোকদের.....বিস্তারিত
আগামী জুনের মধ্যে সর্বজনীন জন্মনিবন্ধন সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী
জন্মনিবন্ধন দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ গতকাল নগর ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে । ফোকাস বাংলা
বাসস : 'জন্মনিবন্ধন সবার প্রয়োজন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রমকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেছেন, সব কাজ এগিয়ে নেওয়া গেলে আগামী বছর জুনের মধ্যে সব শিশুর জন্মনিবন্ধন সম্ভব।
গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জন্মনিবন্ধন দিবস-২০০৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত.....বিস্তারিত
 
হরিণটি বাঁচবে না
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : 'বোবা ধন, কোনো কষ্ট কইতে পারে না'_ মন খারাপ করা কণ্ঠে বলছিলেন হরিণটির পাহারায় নিয়োজিত শাহজাহান। তিনি সহ মোট ৪ জন বনপ্রহরী পালা করে হরিণটিকে পাহারা দিচ্ছেন গত ১৮ মে থেকে। শাহজাহান জানান, অসুস্থ হরিণটি ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে।
গত ১৮ মে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের বলেশ্বর নদীতীরের ফরেস্ট ক্যাম্পের কাছ থেকে পুলিশ যে ৭টি চিত্রা হরিণ উদ্ধার করে, এটি তাদের.....বিস্তারিত
সনদ-পারমিট ছাড়াই চলছে তিনশ' নৌযান
অমরেশ রায় : মাওয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে চলাচল করছে ৩ শতাধিক লঞ্চ ও স্পিডবোট। এর সিংহভাগেরই ফিটনেস সনদ ও রুট পারমিট নেই। প্রতিদিন লাখো মানুষ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। অন্যদিকে সরকারবঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে।
সূত্রমতে, মাওয়ায় পদ্মা নদীর মাওয়া-চরজানাজাত এবং মাওয়া-মঙ্গলমাঝি রুটে প্রায় ৯০টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে ৫০টিরও বেশির সমুদ্র পরিবহন অধিদফতরের ফিটনেস সনদ এবং বিআইডবি্লউটিএর রুট পারমিট নেই। এ দুটি রুটে যাত্রী পারাপারে নিয়োজিত ব্যক্তিমালিকানাধীন ২৪৮টি স্পিডবোটেরও ফিটনেস সনদ ও রুট পারমিট নেই। সমুদ্র.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd