Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: রাজধানী ::
মঙ্গলবার | ৭ সেপ্টেম্বর ২০১০ | ২৩ ভাদ্র ১৪১৭ | ২৭ রমজান ১৪৩১
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
রাজধানী
রাজধানী -এর আর্কাইভ
ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ
আর ক'দিন পরই ঈদ। জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ। গতকাল জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমকাল
সমকাল প্রতিবেদক
বছর ঘুরে আবারও দুয়ারে সমাগত খুশির ঈদ। সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হবে ঈদের আনন্দ। ধনী-গরিব নির্বিশেষে এক কাতারে এই ঈদ জামাতে শামিল হবে। নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে ছোট্ট শিশুটিও বাবার হাত ধরে যাবে ঈদের মাঠে। তাই নগরীর ঈদগাহগুলোতে এখন সাজসাজ রব। দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। এটি এখন জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত।
গতকাল জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান স্থানীয় সরকার,.....বিস্তারিত
উচ্চশব্দে অতিষ্ঠ মালিবাগবাসী
সমকাল প্রতিবেদক
গার্মেন্ট কারখানায় ব্যবহৃত জেনারেটরের বিকট শব্দে অস্থির হয়ে পড়েছে রাজধানীর মালিবাগের বাসিন্দারা। মালিবাগের বিভিন্ন আবাসিক এলাকায় শব্দদূষণের মাত্রা প্রকট। শ্রবণ প্রতিবন্ধকতাসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার মানুষ। বিশেষ করে বাজার রোডে এই দুর্ভোগ বেশি। এলাকাবাসী অভিযোগ করেছেন, দিন-রাতের অধিকাংশ সময় জেনারেটর চালু থাকায় তীক্ষষ্ট উচ্চশব্দে স্বাভাবিক শব্দ শোনা যায় না। জানা গেছে, অধিকাংশ গার্মেন্টে জেনারেটর ব্যবহারের পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশ আইনে আবাসিক এলাকায় গার্মেন্ট স্থাপন নিষিদ্ধ হলেও মালিবাগে বিভিন্ন আবাসিক ভবনে গড়ে উঠেছে গার্মেন্ট কারখানা। ৪৭২/১ মালিবাগের স্থায়ী বাসিন্দা মিসেস.....বিস্তারিত
 
হাজারীবাগে যুবককে পিটিয়ে হত্যা, চারজন আটক
সমকাল প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগে গতকাল সোমবার মনির হোসেন কালু (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, হাজারীবাগের নিমতলী এলাকার ২৪৩/৩ নম্বর ভবনের দোতলায় থাকত কালু। একই ভবনের নিচতলায় কাপড়ে ব্লক (ছাপা নকশা) করার একটি কারখানায় সে কাজ করত। রোববার রাতে সে কারখানা থেকে বের হয়। পরে ভোররাতে তার মামা মোঃ জামালকে.....বিস্তারিত
ফারুক হত্যা মামলা
মির্জা আব্বাসের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার আবেদন
সমকাল প্রতিবেদক
ফারুক হত্যার অভিযোগে গত জুনে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। অবকাশকালীন চেম্বার বিচারপতি এবিএম খায়রুল গতকাল সোমবার এ দিন ধার্য করেছেন।
গত ৩১ আগস্ট চেম্বার আদালত ফারুক হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন। রাষ্ট্র্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। গতকাল আদালতে.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd