Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
সমকাল :: প্রযুক্তি প্রতিদিন ::
মঙ্গলবার | ৭ সেপ্টেম্বর ২০১০ | ২৩ ভাদ্র ১৪১৭ | ২৭ রমজান ১৪৩১
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
প্রযুক্তি প্রতিদিন
প্রযুক্তি প্রতিদিন-এর আর্কাইভ
কাল শেষ হচ্ছে জার্মানির প্রযুক্তি মেলা
জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইলেক্ট্রনিক্স ফেয়ারের শেষ দিন কাল। আজ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্কিমিডিট মেলায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে। ছয় দিনব্যাপী এ প্রযুক্তিপণ্যের মেলায় র্দশনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জার্মানিতে আইএফএ মেলার এটি ৫০তম আয়োজন।
বিশ্বখ্যাত সব প্রযুক্তিপ্রতিষ্ঠান নির্মিত নতুন পণ্য দেখতে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। ত্রিমাত্রিক টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার এবং বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে বিশ্বের বৃহৎ সব গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবার রেকর্ডসংখ্যক ১ হাজার ৪২৩টি প্রতিষ্ঠান মেলায় প্রদর্শনীতে অংশ নিচ্ছে। মেলায় সবচেয়ে.....বিস্তারিত
জাতীয় ই-তথ্যকোষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
'জাতীয় ই-তথ্যকোষ' সদস্যদের নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আয়োজনে দেশি-বিদেশি ১৯টি প্রতিষ্ঠানের ৩১ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। এর আগে গত ২৬ জুলাই প্রথম ব্যাচে ২২টি প্রতিষ্ঠানের ৪৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিতের লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে সব ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এসব কেন্দ্র থেকে জীবন ও জীবিকা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও অনুরূপ তথ্যকেন্দ্র স্থাপন করে তথ্য.....বিস্তারিত
 
কালার লেজার প্রিন্টার
গেল্গাবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-৯০১০সিএন মডেলের কালার এলইডি প্রযুক্তির মাল্টিফাংশনাল কালার লেজার প্রিন্টার। এই প্রিন্টারটি একাধারে কালার লেজার প্রিন্টার, স্ক্যানার ও ফটোকপিয়ার হিসেবে কাজ করে। এর প্রিন্ট স্পিড ১৬পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, কপি স্পিড ১৬সিপিএম। এতে রয়েছে ৬৪ মেগাবাইট মেমোরি, ৩৫-পাতা অটো ডকুমেন্ট ফিডার, ২৫০-পাতার পেপার ইনপুট ট্রে, ইউএসবি ২.০ ইন্টারফেস। দাম ৫৩ হাজার টাকা।.....বিস্তারিত
গুগলের ৮৫ লাখ ডলার জরিমানা
জি-মেইলের বাজ সেবা সংক্রান্ত মামলায় ৮৫ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগলকে। এছাড়াও গুগলের বাজ সেবার তথ্য গোপন সম্পর্কেও গুগলকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজ নামের একটি নেটওয়ার্কিং টুল জি-মেইলে যুক্ত করার পর থেকেই এর গোপনীয়তা নীতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবহারকারীরা। সর্বশেষ এ নিয়ে মামলা ঠুকে দেয় যুক্তরাষ্ট্রের অলাভজনক একটি সেবা প্রতিষ্ঠান। তাদের দাবি, সোশ্যাল নেটওয়ার্কিং সেবা বাজ চালুর পর এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে উদ্যোগ নেয়নি গুগল।
গুগলের মুখপাত্র মাইক ইয়াং জানান, গু একে আরও.....বিস্তারিত
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd . . . .
Powered By:orangebd